কাছের মাঠে ফুটবল খেলার অ্যাপ

তোমার এলাকার প্লেয়ার, ম্যাচ আর টিম — সব এক জায়গায়। খেলার লোক খুঁজতে আর ফেসবুক গ্রুপে পোস্ট দিতে হবে না। Ryval টার্ফ ভাড়া দেয় না। মাঠ তুমি ঠিক করো — প্লেয়ার আমরা এনে দিই।

Ryval অ্যাপের মূল স্ক্রিন, কাছের মাঠে ফুটবল খেলার অ্যাপ
তোমার এলাকার ফুটবল ম্যাচে ঢুকে পড়ো।

আশেপাশের ম্যাচে ঢুকে পড়ো

নিজের ম্যাচ বানাও — যেদিন খুশি, যে মাঠে খুশি। টিম নেই বলে বসে থাকতে হবে না: তোমার এলাকায় আজ যে ম্যাচগুলো হচ্ছে, তার যেকোনোটায় ঢুকে পড়ো। প্রতি সপ্তাহের বাঁধা ম্যাচও বানিয়ে রাখা যায়।

এলাকার ফুটবল টিমের সাথে প্রীতি ম্যাচ।

টিম বানাও, এলাকার রাইভাল খুঁজে নাও

এলাকার সবচেয়ে ভয়ংকর টিমটা বানাও আর প্রতি সপ্তাহে অন্য টিমের সাথে প্রীতি ম্যাচ খেলো। টিম নেই? কাছের কোনো টিমে ঢুকে পড়ো আর আজই খেলা শুরু করো।

মাঠের কাছের প্লেয়ার ডেকে টিম পূর্ণ করো।

এক প্লেয়ার কম? কাছের প্লেয়ার ডেকে নাও

মাঠের টাকা দেওয়া হয়ে গেছে আর ম্যাচের আগের রাতে একজন ডুব দিল — এখানেই খেলা নষ্ট হয়। Ryval মাঠের সবচেয়ে কাছে থাকা প্লেয়ারদের খবর দেয়, আর মিনিটের মধ্যে বদলি পাওয়া যায়। দশ জনে খেলার দিন শেষ।

পাড়ার ফুটবল প্লেয়ারদের চেনো।

তোমার মতো যারা ফুটবল খেলে, তাদের চেনো

ফুটবল ছাড়া যাদের চলে না, এলাকায় তাদের সবাইকে এক জায়গায় পাবে। খেলতে খেলতেই ফুটবলের সার্কেলটা বড় হয়ে যায়।

অ্যাপটা নামাও, আজই খেলা শুরু করো। Ryval দিয়ে তোমার এলাকার ফুটবল প্লেয়ারদের সাথে জুড়ে যাও।

Ryval সহায়তা

আমরা কীভাবে সাহায্য করতে পারি?

Ryval টিমের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ইমেইল লিখুন কিংবা সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠান।